June 21, 2026, 5:38 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
জগন্নাথপুর পৌর সভার সাবেক কমিশনার ও তার পুত্র জেল হাজতে

জগন্নাথপুর পৌর সভার সাবেক কমিশনার ও তার পুত্র জেল হাজতে

মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধি,…বিদেশে নেয়ার কথা বলে টাকা আত্মসাত মামলায় সাবেক কমিশনার জুনু ও তাঁর ছেলে রনিকপ জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
জানাগেছে,সুনামগঞ্জ জেলাধীন দিরাই উপজেলার বড় নগদিপুর গ্রামের নুরুল হকের ছেলে ফয়সল হাসানকে ফ্রান্স নেয়ার কথা বলে ফয়সলের কাছ থেকে বিগত ২০১৬ সালের জুলাই মাসে সুনামগঞ্জ  জেলাধীন জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার এলাকার শালিসি ব্যক্তি ও জগন্নাথপুর গ্রাম নিবাসী আবু সুফিয়ান জুনু ও তাঁর ছেলে আবু পারভেজ রনি ৩টি চেকের মাধ্যমে ৫ লক্ষ ও নগদ ২ লক্ষ ৬০ হাজার সহ মোট ৭ লক্ষ ৬০ হাজার টাকা নেন। ৯ লক্ষ টাকার চুক্তিতে ১৫ দিনের মধ্যে ফয়সলকে ফ্রান্সে নেয়ার কথা ছিল। ৭ লক্ষ ৬০ হাজার টাকা আগে এবং বাকি টাকা ফ্রান্সে যাওয়ার পর দেয়ার কথা হয়। এর মধ্যে ফয়সল তাঁর কথা রাখলেও কথিত আদম ব্যাপারী পিতা- পুত্র তাদের কথা রাখেননি। তারা ফয়সলকে ফ্রান্সে পাঠাতে না পারায় এক পর্যায়ে ফয়সল তার দেয়া টাকা ফেরত চাইলেও তারা টাকা না দিয়ে নানা টালবাহানা করেন।
এই ব্যাপারে প্রতারিত ফয়সল তার টাকা ফেরত পেতে জগন্নাথপুর এলাকার বিভিন্ন শালিসি ব্যক্তিদের দ্বারে দ্বারে দিনের পর দির ঘুরেও কোন বিচার পাননি। অবশেষে প্রতারিত ফয়সলের পিতা নুরুল হক বাদী হয়ে জগন্নাথপুর থানায় প্রতারণা ও টাকা আত্মসাত মামলা দায়ের করেন( মামলা নং-১৮, তারিখ-২৫/০৫/২০১৭ইং)।
এদিকে-রোববার সুনামগঞ্জ আদালতে উক্ত মামলায় হাজিরা দিতে গেলে মামলার আসামি আবু সুফিয়ান জুনু ও তার পুত্র আবু পারভেজ রনির জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন জগন্নাথপুর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান মজুমদার। এ সময় বাদী পক্ষে অ্যাডভোকেট ইমদাদুর রহমান ও আসামি পক্ষে অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল মামলা পরিচালনা করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com