September 19, 2026, 9:58 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
জগন্নাথপুর সহ সুনামগঞ্জের ১১টি উপজেলা পরিষদে উপ-নির্বাচন ২৯জানুয়ারী

জগন্নাথপুর সহ সুনামগঞ্জের ১১টি উপজেলা পরিষদে উপ-নির্বাচন ২৯জানুয়ারী

মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর  প্রতিনিধি, প্রথম বারের মতো উপজেলা পরিষদে সংরক্ষিত আসনে নারী সদস্য পদে উপ-নির্বাচন ২৯জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ।
 জানাযায়, জগন্নাথপুর উপজেলা সহ সুনামগঞ্জ  জেলার ১১টি উপজেলায় ৩০জন নারী সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫জানুয়ারি রির্টানিং ও সহকারি রির্টানিং অফিসার বরাবরে মনোনয়ন পত্র দাখিল, ১৬জানুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ২২জানুয়ারি প্রত্যাহার এবং ২৯জানুয়ারি ভোট গ্রহন অনুষ্টিত হবে।
 সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও সংরক্ষিত আসনে নারী সদস্য উপ-নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. আব্দুল মোতালেব জানান, সুনামগঞ্জ সদর উপ জেলায় ৩, দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় ৩, জগন্নাথপুর উপজেলায় ৩, ছাতক উপজেলায় ৫, দোয়ারা বাজার উপজেলায় ৩, বিশম্বরপুর উপজেলায় ২, তাহিরপুর উপজেলায় ২. জামালগঞ্জ উপজেলায় ২, ধর্মপাশা উপজেলায় ৩, দিরাই উপজেলায় ৩, শাল্লা উপজেলায় ১টি সংরক্ষিত আসনে নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জগন্নাথপুর উপজেলা নির্বাচন কমৃকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা মুজিবুর রহমান জানান, প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন এবং নির্বাচন বিষয়ে যে কোন পরামর্শ জানতে পারবেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com