September 19, 2026, 11:08 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
জঙ্গি গ্রেফতারের তালিকায় সিলেট চতুর্থ

জঙ্গি গ্রেফতারের তালিকায় সিলেট চতুর্থ

সিলেটেরআলো ডেস্কঃ দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতদের ক্রমানুসারিক তালিকায় সিলেট বিভাগের অবস্থান চতুর্থ। গত দুই দশকে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতদের সিংহভাগই উত্তরাঞ্চল তথা রাজশাহী ও রংপুর বিভাগের বাসিন্দা।

পুলিশের বিশেষায়িত সংস্থা অ্যান্টিটেরোরিজম ইউনিটের (এটিইউ) পরিসংখ্যান ও গবেষণায় ওঠে এসেছে এমন তথ্য। এটিইউ মূলত জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে কাজ করে।

এটিইউ ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত আইনের আওতায় আসা জঙ্গিদের মধ্যে দৈবচয়ন ভিত্তিতে ১ হাজার ২১৭ জনকে বাছাই করে এই গবেষণা চালিয়েছে।

অ্যান্টিটেরোরিজম ইউনিটের তথ্য বলছে, গত দুই দশকে গ্রেফতারকৃত জঙ্গিদের মধ্যে সবচেয়ে বেশি ৫০ শতাংশই রাজশাহী বিভাগের। এরপর আছে রংপুর বিভাগ, ৩২.৬৪ শতাংশ।

জঙ্গিদের ৮.৬৩ শতাংশ ময়মনসিংহ বিভাগের এবং ৪.০৭ শতাংশ সিলেট বিভাগের।

এ ছাড়া জঙ্গিদের মধ্যে ঢাকা বিভাগের ২.৭৭ শতাংশ, চট্টগ্রামের ১.৫৪ শতাংশ এবং খুলনা ও বরিশাল বিভাগে এক শতাংশেরও কম। জঙ্গিদের মধ্যে বরিশালের মাত্র ০.৭ শতাংশ।

এদিকে, গ্রেফতারকৃত জঙ্গিদের মধ্যে সর্বোচ্চ ৫৮ ভাগই নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য। ওই ১ হাজার ২১৭ জঙ্গির মধ্যে ৭১০ জনই জেএমবির। এ ছাড়া হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) ৪৫, আনসার আল ইসলামের ৯, আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ৯৪, আল্লার দলের ৯৩, নব্য জেএমবির ১২৫, হিযবুত তাহ্‌রীরের ৯০ এবং অন্যান্য সংগঠনের ৫১ সদস্য রয়েছে।

 


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com