June 21, 2026, 4:14 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
জননেতা এম তৈয়বুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

জননেতা এম তৈয়বুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

সিলেট প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের দুই দুই বারের নির্বাচিত চেয়ারম্যান এম তৈয়বুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১০ মার্চ)। ২০১৩ সালের এই দিনে মাত্র ৫৫ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন কোম্পানীগঞ্জের দাবী-দাওয়া আদায়ের বলিষ্ট পূরুষ এম তৈয়বুর রহমান।
এম তৈয়বুর রহমান উপজেলার পুর্ণাছগাম গ্রামের মৃত হাজী কলিম উল্যাহর কনিষ্ট পুত্র। তিনি ১৯৮৩ সালে প্রথম রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান । পর পর তিনি ১৫ বছর ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৯০ সালে প্রথম কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
জনপ্রতিনিধি ছাড়াও এম তৈয়বুর রহমান বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ গঠনের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল। তিনি কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের(কোছাপ) ও প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া, অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর সাথেও তার সখ্যতা ছিল। তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
এম তৈয়বুর রহমান কোম্পানীগঞ্জের হুমায়ুন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন। এমনকি উপজেলা পরিষদ থেকে তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ বরাদ্দ দিতেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com