November 5, 2026, 2:35 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
জাতীয় পার্টি, চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন মাদক সম্রাটতো সংসদেই আছে

জাতীয় পার্টি, চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন মাদক সম্রাটতো সংসদেই আছে

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, মাদক নির্মূলের নামে বন্দুকযুদ্ধে নির্বিচারে হত্যা করা হচ্ছে। যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। মাদক সম্রাটতো সংসদেই আছে, সরকারকে বলবো আগে তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলান। 
বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইনিস্টিউট মিলনায়তনে দলের কেন্দ্রেীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, এভাবে বিনা বিচারে মানুষকে হত্যা করা যায় না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। কোথাও এর নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না। মাদক নির্মূলে সংসদের আসন্ন বাজেট অধিবেশনেই সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের বিধান রেখে আইন করার দাবি জানান তিনি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com