June 21, 2026, 6:53 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
জাফলং বাজারে চাঁদা না পাওয়ায় জামাই সুমন ও আতাই মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী হামলা

জাফলং বাজারে চাঁদা না পাওয়ায় জামাই সুমন ও আতাই মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী হামলা

সিলেটের আলোঃঃ গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারে চাঁদা দাবি করে না পেয়ে জামাই সুমন ও আতাই মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ৫ ব্যবসায়ী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জাফলং বাজারে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

সন্ত্রাসী হামলায় আহতরা হলেন, পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে শাহীন মিয়া, আবুল খায়েরের ছেলে জামাল মিয়া, আবুল কাশেমের ছেলে জাকির মিয়া, হাবিবুল্লাহ ও জাকির।

আহতরা জানান, জামাই সুমন ও আতাই মেম্বারের নেতৃত্বে কান্দুবস্তি ও নয়াবস্তি গ্রামের সাবু মিয়ার ছেলে করিম, দাইয়ানের ছেলে খলিল, আবির আলীর ছেলে কাদির, মৃত মকবুলের ছেলে ইউসুফ, আকবর, মৃত রফিক মিয়ার ছেলে ফেরদৌস, সাধন মিয়ার ছেলে রিয়াজ, মখর মিয়ার ছেলে সুহেল, শফিক মিয়ার ছেলে মধু, ইউসুফ আলীর ছেলে মাসুক, কাশেম মিয়ার ছেলে ইমরান, সোনা মিয়ার ছেলে ইকবাল ও খালেক নুরের ছেলে রহমত তাদের উপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জাফলং বাজারে সন্ত্রাসীরা এই হামলা চালিয়ে ৫ জনকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তবে হামলায় আহতরা জানিয়েছেন- সন্ত্রাসীরা উল্টো তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি সাজানো মামলা দায়ের করেছেন বলে জানতে পেরেছেন


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com