September 19, 2026, 6:22 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
জামায়াতের আমির-সেক্রেটারিসহ গ্রেফতার ৯

জামায়াতের আমির-সেক্রেটারিসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ শীর্ষস্থানীয় নয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে রাত সাড়ে সাতটার দিকে তাদের গ্রেফতার করা হয়। নাশকতার পরিকল্পনা অভিযোগে তাদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির (উত্তর) উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম।

গ্রেফতার হওয়া অন্য নেতৃবৃন্দরা হলেন- দলটির নায়েবে আমির ও খুলনা মহানগর আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরীর আমীর মোহাম্মদ শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জাফর সাদেক। তাৎক্ষণিকভাবে বাকি তিনজনের জানা যায়নি।

ডিবি ও উত্তরা থানা পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় উত্তরার একটি বাসায় গোপন বৈঠকে বসেছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখানে তারা নাশকতা পরিকল্পনা করছিলেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে ডিবি উত্তরের একটি টিম ও উত্তরা থানা পুলিশ সেখানে যৌথ অভিযান চালায়। গ্রেফতার করা হয় দলটির আমীর ও সেক্রেটারি জেনারেলসহ আট শীর্ষ নেতৃবৃন্দকে। আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করে রিমান্ডে নেয়া হতে পারে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com