September 19, 2026, 9:30 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
জৈন্তাপুরে দুর্ঘটনা : নিহত বেড়ে ৩

জৈন্তাপুরে দুর্ঘটনা : নিহত বেড়ে ৩

সিলেটের জৈন্তাপুরে দুই মোটারসাইকে বেপোরয়া পিকআপের ধাক্কায় ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এছাড়াও গুরুতর আহত রয়েছেন আরও ১ জন।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী গ্রামের আলা উদ্দিনের ছেলে শিহাব (২২), জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯), একই এলাকার ব্যবসায়ি আব্দুল হান্নানের ছেলে পাবেল আহমেদ ( ১৮)। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মোকামপুঞ্জি গ্রামের খাট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০টার দিকে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষনা করেন।

গুরুত্বর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন ফয়সাল রেজা ও রাত দুইটায় পাবেলের মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর ঘন্টা দুয়েক তামাবিল মহাসড়কে যানচলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ স্থানীয় ব্যাক্তিদের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি আরও জানান পিকআপ চালককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতদের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

জানা যার সময় বুধবার (৬ মার্চ) শিহাব ও পাভেলের জানাযা বাদ যোহর মোকামবাড়ী মাদ্রাসা মাঠে। এবং ফয়ছাল রেজার জানাযা বেলা ২ ঘটিকায়, বাউরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com