June 21, 2026, 8:25 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
জৈন্তাপুরে প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে ৭০ হাজার ফুট পাথর জব্দ

জৈন্তাপুরে প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে ৭০ হাজার ফুট পাথর জব্দ

 

জাহিদুল ইসলাম জাহিদ সিলেট::সিলেটের আলো
 

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের অভিযানে ৭০ হাজার ফুট পাথর জব্দ করা হয়েছে। এসময় উপজেলা প্রশাসনের সাথে অভিযানে অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অন্তর্ভুক্ত শ্রীপুর বিওপি ও মিনাটিলা বিওপির ক্যাম্প কমান্ডার, বিজিবি সদস্য এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ সদস্যরা।

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শ্রীপুর পাথরকুয়ারী এলাকায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা আক্তার লাবনী। পরে তিনি কুয়ারী এলাকার মুল কেন্দ্রে যান এবং বিভিন্ন স্পটে প্রচুর পাথর স্তুপ করে রাখা অবস্থায় দেখতে পান।পরে তিনি টাস্কফোর্স নিয়ে খড়মপুর এলাকায় যান এবং রাংপানি নদীর তীরবর্তী এলাকায় সেখানেও বিপুল পরিমাণ পাথর মজুদের সন্ধান পান। পাথর উত্তোলনের কাজে জড়ীত কোন শ্রমিক বা ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিলেন না। পরে পাথরগুলো তিনি জব্দ করে স্হানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখে আসেন।

সকাল সাড়ে ১০টায় আদর্শগ্রাম বালু পাথর সাইটে অভিযানে আসেন। সেখানে এসে পূর্বের তুলনায় দ্বিগুণ পাথরের মজুদ দেখতে পেয়ে সেগুলো জব্দ করেন। পাথরগুলো স্হানীয় আদর্শ গ্রাম বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল ও স্হানীয় মুরুব্বি মনু মিয়ার জিম্মায় রাখা হয়।

এবিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র পাথর উত্তোলন করে আসছিলো। আজ অভিযানের মাধ্যমে আনুমানিক ৭০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথর গুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, এলাকায় পরবর্তীতে বারকি নৌকাযোগে সব ধরনের পাথর ও বালু উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com