August 5, 2026, 8:47 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
জৈন্তাপুরে সারী নদী ও ৪নং বাংলা বাজার বালু মহাল খুলে দেয়ার দাবীতে বারকি শ্রমিক সহ শ্রমজীবি মানুষের মানববন্ধন কর্মসূচি পালন

জৈন্তাপুরে সারী নদী ও ৪নং বাংলা বাজার বালু মহাল খুলে দেয়ার দাবীতে বারকি শ্রমিক সহ শ্রমজীবি মানুষের মানববন্ধন কর্মসূচি পালন

 

জাহিদুল ইসলাম জাহিদ, সিলেটের আলো ::

জৈন্তাপুর উপজেলার সারী নদী ও ৪নং বাংলা বাজার রাংপানি নদী বালু মহাল খুলে দেয়ার দাবী জানিয়ে স্থানীয় বারকি শ্রমিক সহ শ্রমজীবি মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হাজার হাজার শ্রমজীবি মানুষের কর্মসংস্থানের একমাত্র কর্মস্থল সারীঘাট লালাখাল সারী নদী ও রাংপানি ৪নং বাংলা বাজার বালু মহাল অন্তত এক সপ্তাহ থেকে স্থানীয় উপজেলা প্রশাসন
এদু’টি বালু মহাল পরিবেশের কথা বলে বন্ধ করে দিয়েছেন। ফলে অত্র এলাকার কয়েক হাজার নৌকা (বারকি) শ্রমিক পরিবহন, বেলচা শ্রমিক বেকার হয়ে মানবতের জীবন যাপন করছেন। সরকারের নিকট বালু মহাল দু’টি অবিলম্বে খুল দেয়ার জোর দাবী জানানো হয়েছে।
সভায় বক্তারা আরও বলেন, এই অঞ্চলের বারকি শ্রমিকরা যুগ যুগ থেকে সাধারণ শ্রমজীবি মানুষ বালু মহাল দু’টি থেকে বালু-পাথর উত্তোলন করে তাদের জীবন জীবিকা নিবার্হ করে আসছেন।
প্রশাসন পরিবেশের কথা বলে সারীঘাট লালাখাল সারী নদী ও রাংপানি ৪নং বাংলা বাজার, জাফলং, শ্রীপুর, ভোলাগঞ্জ, বিছনাকান্দি বালু পাথর কোয়ারী বন্ধ রেখেছে। সনাতন পদ্ধতি’তে সিলেটের সবক’টি বালু মহাল ও পাথর কোয়ারী খুলে দেয়ার জোর দাবী করেন।
২৫ অক্টোবর শুক্রবার-২০২৪ খ্রি: বিকেলে সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট দক্ষিণপার এবং ৪নং বাংলা বাজার এলাকায় পৃথক ভাবে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
সারীঘাট মানববন্ধন কর্মসুচি’তে সভাপতিত্ব করেন সারীঘাট বারকি শ্রমিক সমিতির সভাপতি আমীর আলী। বক্তব্য দেন নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ শুক্রর মেম্বার, মাহমুদ আলী মেম্বার, ব্যবসায়ী আব্দুস সোবাহান, হাফিজ মখলিছুর রহমান, সালেহ আহমদ, রহিম উদ্দিন, কুটি মিয়া, শামীম আহমদ, নজির আহমদ, মিডিয়া কর্মী সোহেল আহমদ, রহমান আলী।
৪নং বাংলা বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব।
বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, আহমদ আলী মেম্বার, সমাজসেবী আব্দুল আহাদ, শ্রমিক নেতা সুনিল দেবনাথ, ফারুক আহমদ, ওদুদ মিয়া, কামাল হোসেন ও খোরর্শেদ আলম, জহির উদ্দিন, বাসির আহমদ, রমিজ উদ্দিন, আব্দুল বারিক ও কবির আহমদ ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com