November 5, 2026, 2:02 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ঝিনাইদহ মৎস্য বাজারকে শতভাগ ফরমালিনমুক্ত ঘোষণা

ঝিনাইদহ মৎস্য বাজারকে শতভাগ ফরমালিনমুক্ত ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা মৎস্য বাজারকে শতভাগ ফরমালিন মুক্ত বাজার ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ ঘোষণা দেন। এ উপলক্ষে মৎস্য বাজার সমিতির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা তিমির বরণ মন্ডল, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য বাজার সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সেলিম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বাজার ঘুরে বিভিন্ন দোকান পরীক্ষা করে বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। এসময় মৎস্যব্যবসায়ীরা আগামীতে ফরমালিনমুক্ত মাছ বিক্রি করবেন না বলে অঙ্গিকার করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com