August 5, 2026, 12:24 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
টিলাগড়ে অভ্যন্তরীণ বিরোধে ছাত্রলীগকর্মী খুন

টিলাগড়ে অভ্যন্তরীণ বিরোধে ছাত্রলীগকর্মী খুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর টিলাগড়ে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রলীগের এক কর্মী ছুরিকাহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রলীগ কর্মী হচ্ছেন ওমর আহমদ মিয়াদ। নিহত মিয়াদ সিলেট এমসি কলেজে বিএসএস এবং লিডিং ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়ছেন।

আর আহতরা হচ্ছেন তারেক ও নাসিম। সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বেলা ৩ টার দিকে টিলাগড় মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। দুটি পক্ষই টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের পৃথক উপ গ্রুপের সাথে সম্পৃক্ত রয়েছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ফখরুল সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় কর্মরত। এর আগে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে সিলেটে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- হাসপাতাল সূত্র একজনের মৃত্যুর সংবাদ তাকে নিশ্চিত করেছে। পুলিশ ঘটনাস্থলের রয়েছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com