September 19, 2026, 4:08 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ডিসেম্বরের মধ্যেই ফোর জি সুবিধা: তারানা হালিম

ডিসেম্বরের মধ্যেই ফোর জি সুবিধা: তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক : আগামী ডিসেম্বরের মধ্যেই ফোর জি (চতুর্থ প্রজন্ম) ইন্টারনেট সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার সবিচালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথ জানান।

তারানা হালিম বলেন, আমরা নভেম্বরের শেষের দিকে ফোর জির নিলাম শেষ করতে পারব। মোবাইল ফোন অপারেটররা ফোর জি চালু করার জন্য উৎসাহিত ও প্রস্তুত রয়েছে। ফোর জি নিলামের মাধ্যমে সরকারের কমপক্ষে ১১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে।

তিনি বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নাম্বার ওয়ান নেটওয়ার্ক আপারেটরা সতর্ক থাকবে। তারা মানসম্পন্ন সেবা দিতে সেচেষ্ট থাকবে। তাই ফোরজি চালু করতে পর্যাপ্ত তরঙ্গ কেনার ক্ষেত্রে আর অবহেলার কোনও সুযোগ নেই।

ফোরজি প্রযুক্তির উন্নয়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য দুটি প্রকল্প একনেকে দুইবার অনুমোদন করা হয়েছে বলেও জানান তারানা হালিম।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com