May 6, 2026, 6:21 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
বাজারে ডেলের তারবিহীন চার্জিং ল্যাপটপ

বাজারে ডেলের তারবিহীন চার্জিং ল্যাপটপ

সম্প্রতি তারবিহীন চার্জিং প্রযুক্তির ল্যাপটপ বাজের উন্মুক্ত করছে প্রযুক্তি নির্মাতা কোম্পানি ডেল। গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে বাজারে বিক্রির উদ্দেশ্যে ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের বাজারে ইতোমধ্যে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে।
‘ডেল ল্যাটিচিউড ৭২৮৫’ মডেলের ২-ইন-১ ল্যাপটপটিতে রয়েছে তারবিহীন চার্জিং কিবোর্ড এবং চার্জিং ম্যাট। ​কি-বোর্ড এবং ট্যাবলেট উভয়েরই আলাদা ব্যাটারি রয়েছে।
কি-বোর্ডটিই ট্যাবলেটের তারবিহীন চার্জার হিসেবে কাজ করবে। ল্যাপটপটিতে আলাদাভাবে তার যুক্ত চার্জার দিয়ে চার্জ করার কোনো অপশন রাখা হয়নি। ট্যাবলেটটিকে কি-বোর্ডের সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গেই চার্জিং ম্যাট প্রথমে ট্যাবলেটটিকে এবং এরপর কি-বোর্ডটিকে চার্জ করবে।
‘ডেল ল্যাটিটিউড ৭২৮৫’ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ১২-ইঞ্চি ডিসপ্লে। এর রেজ্যুলেশন 2880 x1920 পিক্সেলে। ইন্টেলের কবি লেক প্রসেসর চালিত ল্যাপটপটিতে রয়েছে ৮ গিগাবাইট/১৬ গিগাবাইট র্যাম, ৫১২ গিগাবাইট স্টোরেজ সুবিধা এবং অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড যোগ করার সুবিধা। বিক্রয়মূল্য ধরা হয়েছে এক হাজার ১৯৯ ডলার। এক্সট্রিম টেক


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com