August 5, 2026, 7:52 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থানে ব্রীজে ফাটল ধরায় বিকল্প ১১ কিঃমিঃ রাস্তার বেহাল দশা

ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থানে ব্রীজে ফাটল ধরায় বিকল্প ১১ কিঃমিঃ রাস্তার বেহাল দশা

এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : রাজধানী ঢাকা -রংপুর মহাসড়কের মহাস্থানের হাতিবান্ধায় করতোয়া নদীর উপর নির্মিত ব্রীজের গার্ডার ও স্লাপ দেবে ও ফাটলের ফলে উত্তর অঞ্চলের ৯ জেলার সঙ্গে রাজধানীর ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে।
জানা গেছে, গত ৩ দিন যাবৎ টানা ভারী বর্ষণের ফলে বিশ্বরোডের বিকল্প পথ হিসাবে শিবগঞ্জ উপজেলার আমতলী-মহাস্থান সড়কের ১১ কি.মিঃ রাস্তা দিয়ে পাথর, রড, সিমেন্ট সহ ভারী যানবাহন গুলো চলাচলের কারণে এই রাস্তাটি বর্তমানে সম্পূর্ণ রূপে কার্পেটিং নষ্ট সহ শত শত গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি উপজেলা সদরের অবদা ড্রেন নামক স্থানে কালভাটটি দেবে যাওয়ার ফলে স্মরণ কালের রাস্তার দু’পার্শ্বে যান জটের সৃষ্টি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের চলাফেলা বিঘ্ন ঘটছে। আমতলী থেকে মহাস্থান পর্যন্ত রাস্তায় বড় বড় গর্তগুলো স্থানীয় জনগণ ইট ও মাটি দিয়ে ভরাট করে যানচলের সহযোগিতা করছে। এই সিঙ্গেল রাস্তা দিয়ে শত শত বোঝাইকৃত ট্রাক যাতায়াতের ফলে পাথর বোঝাই কয়েকটি ট্রাক দেবে যাওয়ার ফলে যান চলাচলের বিঘন্ন ঘটে। এদিকে বোঝাই ট্রাক চলাচলের ফলে বৈদ্যুতিক তাড়গুলোর রাস্তার দুপার্শ্বে ছিড়ে মাটিতে পরে রয়েছে। এর ফলে উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে উপজেলা ও মহাস্থান এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এদিকে রাত ৯ টায় এ রির্পোট লেখা পর্যন্ত মহাসড়কের ব্রীজের দুপার্শ্বে ও মহাস্থানের প্রবেশ পথ হযরত বোরহান আলী মাযার গেট সংলগ্ন বৃষ্টিকে উপেক্ষা করে বগুড়া ট্রাফিক পুলিশ সদস্য ও শিবগঞ্জ থানা পুলিশ কে দায়িত্ব পালন করতে দেখা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com