September 19, 2026, 5:31 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
তিন উপজেলায় বাঁধে ধস, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

তিন উপজেলায় বাঁধে ধস, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা : বন্যার পানির চাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাঘাটা ও পলাশবাড়ী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাঁচ স্থান ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের হাতিয়াদহ পয়েন্টে প্রায় ৪০ ফিট অংশ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুরে কাঁচা রাস্তা ধসে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাঁচ গ্রামের মানুষের।

সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দুটি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। বিকেল ৩টার দিকে ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের নীলকুঠি সাংকিভাঙ্গা বাঁধ ও ক্রস বাঁধ পানির চাপে ধসে যায়।

দুপুরে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা বাঁধের ৩০ ফুট ভেঙে যায়। উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের টোংরারদহ এলাকায় করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৬০ ফুট অংশ ধসে যায়। এতে ১৬টি গ্রাম প্লাবিত হয়েছে।

ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফুলছড়ি উপজেলার সিংড়া-রতনপুর, কাতলামারী ও গাইবান্ধা পৌর শহরের ডেভিট কোম্পানী পাড়াসহ অন্তত ১০টি পয়েন্ট।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান জানান, ধসে যাওয়া বাঁধ রক্ষা ও ঝঁকিপূর্ণ বাঁধের বিভিন্ন পয়েন্টে ভাঙন ঠেকাতে সেনাবাহিনীর ৮৫ জন সদস্য কাজ করছেন।তিন উপজেলায় বাঁধে ধস, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা ঃ বন্যার পানির চাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, সাঘাটা ও পলাশবাড়ী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাঁচ স্থান ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের হাতিয়াদহ পয়েন্টে প্রায় ৪০ ফিট অংশ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুরে কাঁচা রাস্তা ধসে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাঁচ গ্রামের মানুষের।

সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দুটি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। বিকেল ৩টার দিকে ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের নীলকুঠি সাংকিভাঙ্গা বাঁধ ও ক্রস বাঁধ পানির চাপে ধসে যায়।

দুপুরে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা বাঁধের ৩০ ফুট ভেঙে যায়। উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের টোংরারদহ এলাকায় করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৬০ ফুট অংশ ধসে যায়। এতে ১৬টি গ্রাম প্লাবিত হয়েছে।

ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফুলছড়ি উপজেলার সিংড়া-রতনপুর, কাতলামারী ও গাইবান্ধা পৌর শহরের ডেভিট কোম্পানী পাড়াসহ অন্তত ১০টি পয়েন্ট।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান জানান, ধসে যাওয়া বাঁধ রক্ষা ও ঝঁকিপূর্ণ বাঁধের বিভিন্ন পয়েন্টে ভাঙন ঠেকাতে সেনাবাহিনীর ৮৫ জন সদস্য কাজ করছেন।

Comments are closed.

© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com