June 21, 2026, 5:14 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
তিন মাসের মধ্যে রোহিঙ্গাদের নিবন্ধন শেষ করার তাগিদ

তিন মাসের মধ্যে রোহিঙ্গাদের নিবন্ধন শেষ করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। সেই সঙ্গে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তাগিদ ও সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, আবদুর রহমান বদি, এস, এম, জগলুল হায়দার এবং হেপী বড়াল অংশ নেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, ইডকলের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে কমিটির সদস্যরা রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের অব্যাহত নির্যাতনে উদ্বেগ প্রকাশ করে বলেন, রোহিঙ্গারা আমাদের জন্য বোঝা হলেও মানবিক দিক বিবেচনায় তাদেরকে অস্থায়ীভাবে আশ্রয় এবং ত্রাণ বিতরণ করা হচ্ছে। এসময়ে তারা সমন্বিতভাবে ত্রাণ বিতরণের উপর গুরুত্বারোপ করেন।

এদিকে বৈঠকে পাহাড় ধস নিয়ে আলোচনা হয়। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় ধসের স্থায়ী সমাধানের জন্য একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত নিরাপদ জায়গায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষ এবং গৃহহীনদের পুনর্বাসন করার সুপারিশ করে।

বৈঠকে ইডকলের কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ইত্যাদিসহ সার্বিক কার্যক্রমের একটি বিস্তারিত প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। কমিটি সাইক্লোন সেলটার নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) এর কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com