August 5, 2026, 9:02 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
তেলিপাড়া মোল্লার দোকান হইতে আদর্শ উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, সংস্কার দাবী

তেলিপাড়া মোল্লার দোকান হইতে আদর্শ উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, সংস্কার দাবী

তেলিপাড়া মোল্লার দোকান হইতে আদর্শ উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, সংস্কার দাবী

সিলেটের আলো :
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের তেলিপাড়া মোল্লার দোকান হইতে আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায পুরো রাস্তায় বড় বড় গর্তের কারণে বৃষ্টির পানি জমে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। এতে করে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, তেলিপাড়া মোল্লার দোকান হইতে আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুর পর্যন্ত রাস্তাটি দিয়ে প্রতিদিন স্থানীয় মসজিদে মুসল্লী, আদর্শ উচ্চ বিদ্যালয় ও রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আশপাশ এলাকার শত শত মানুষ যাতায়াত করে থাকেন। রাস্তাটি দীর্ঘ প্রায় দশ বছর থেকে সংস্কার না হওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ওই রাস্তা দিয়ে চলাচলকারীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসী জানান, তেলিয়াপাড়ার ভেতরে রাস্তার দুপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে ভিটুমিনের রাস্তা দ্রুত নষ্ট হয়ে যায়। তাদের দাবী, গ্রামের ভেতরের রাস্তাটি আরসিসি ঢালাই করে দিতে হবে। না হলে রাস্তাটি বারবার মেরামত করে দিলেও কোন কাজে আসবে না।

জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com