September 19, 2026, 4:07 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনী প্লেন বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনী প্লেন বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ান নৌবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সামরিক বাহিনী এসব তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী বলেছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের পোহাং শহরের ঘাঁটি থেকে দুপুর ১টা ৪৩ মিনিটে নৌবাহিনীর পি-৩ প্যাট্রোল প্লেনটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটিতে থাকা চার আরোহীর সবাই মারা গেছেন। তাদের মরদেহ শনাক্ত করা হয়েছে ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এদিকে, এই দুর্ঘটনা কারণে বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই ঘটনায় দেশটির নৌবাহিনী একটি তদন্ত টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি সাময়িকভাবে নৌবাহিনীর বহরে থাকা সব পি-৩ বিমানের উড্ডয়ন-অবতরণ স্থগিত ঘোষণা করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com