August 5, 2026, 10:47 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
দক্ষিণ সুরমার পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়নে এখনই আমাদের `যুদ্ধ’ ঘোষণা করতে হবে

দক্ষিণ সুরমার পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়নে এখনই আমাদের `যুদ্ধ’ ঘোষণা করতে হবে

দক্ষিণ সুরমার পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়নে
এখনই আমাদের `যুদ্ধ’ ঘোষণা করতে হবে
—উপজেলা চেয়ারম্যান বদরুল ইসলাম
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম বলেছেন, দক্ষিণ সুরমার পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়নে এ এলাকার প্রত্যেকটি নদ-নদী ও খাল-নালা সংস্কারে আমাদের এখনই ‘যুদ্ধ’ ঘোষণা করতে হবে। ভরাট, জবরদখল ও পলি পড়ে ক্ষীণ হয়ে যাওয়া বা বিলুপ্ত জলপথ উদ্ধার করে আমাদের পুনঃখনন করার উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ গোটা দক্ষিণ সুরমা এলাকার জনগণ অনাহূত পানির সাথে অনবরত লড়াই করে চলেছেন। বিগত সময়েও আমি বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে এ অবস্থার পরিবর্তনে সোচ্চার ছিলাম। আর এখন যেহেতু জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, তাই আমি আমার অবস্থান থেকে উপজেলা তথা এলাকাবাসীর কল্যাণে পদক্ষেপ নিতে সাধ্য অনুযায়ী সচেষ্ট হবো।
এলাকাবাসীর দাবির মুখে তিনি দক্ষিণ সুরমা উপজেলার নাম পরিবর্তন করে ‘সদর দক্ষিণ’ নামকরণে উদ্যোগী ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র এডহক কমিটির এক প্রতিনিধি দল গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করতে গেলে তিনি তাঁদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের এডহক কমিটির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আজম খান, সিনিয়র সদস্য চঞ্চল মাহমুদ ফুলর, আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান, মোঃ নজরুল হোসেন, জাহাঙ্গীর খান, শেখ মোঃ লায়েক মিয়া সেলিম আহমদ সেমিম, নুরুল ইসলাম সুমন, মোঃ ছয়েফ খান, আব্দুল ওয়াহিদ, দিলওয়ার হোসেন রানা, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইমরান আহমদ, খলিল মিয়া প্রমুখ।
শুরুতে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র নেতৃবৃন্দ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ বদরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com