September 19, 2026, 10:14 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

সিলেটের আলো:: দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখার কথা থাকলেও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পালের নাম ঘোষণা করেন। ফলে তিনি বক্তব্য রাখার পর প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোগলাবাজার থানার ওসি তদন্ত মোহাম্মদ মঈন উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা মসজিদের ইমাম মাওলানা ইউনুস আলী, গীতা পাঠ করেন, রেবতী রমন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত।
একইদিন দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com