September 19, 2026, 10:15 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নিয়মিত সভায় নতুন সদস্য আহবান

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নিয়মিত সভায় নতুন সদস্য আহবান

    দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নিয়মিত সভায় নতুন সদস্য আহবান

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব,সিলেট’র নিয়মিত মাসিক সভা শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে স্টেশন রোডস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ এবং প্রেসক্লাবের নতুন সদস্য অর্ন্তভূক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।
সদস্য হতে ইচ্ছুক দক্ষিণ সুরমার সাংবাদিকদের আগামী ১০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে স্টেশন রোডস্থ সৈয়দ আলী কমপ্লেক্সে অবস্থিত প্রেসক্লাব কার্যালয় থেকে অথবা সাধারণ সম্পাদকের (মোবাইল ০১৭২৭৬২৫৫৮৩) সাথে যোগাযোগ করে নির্ধারিত ফি’ দিয়ে ফরম সংগ্রহ ও জমা দিতে আহবান জানানো হয়।
সভায় আলোচনায় অংশ নেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক সানওয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার প্রমুখ।
সভা শেষে প্রেসক্লাবের নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদারের ক্যান্সার আক্রান্ত মায়ের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জুমান আহমেদ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com