June 21, 2026, 11:16 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা জ্ঞাপন সাংবাদিকরা সত্যের সৈনিক : এমপি হাবিব

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা জ্ঞাপন সাংবাদিকরা সত্যের সৈনিক : এমপি হাবিব

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা জ্ঞাপন

সাংবাদিকরা সত্যের সৈনিক : এমপি হাবিব

দ্বিতীয় বারের মতো সিলেট-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাবিবুর রহমান হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ। প্রেসক্লাব নেতৃবৃন্দ মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার কামালবাজারস্থ এমপি হাবিবুর রহমান হাবিবের বাড়িতে গিয়ে এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছার জবাবে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সত্যের সৈনিক, তাঁদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রগতির চিত্র যেমন ফুঁটে উঠে, তেমনি সমাজের নানা অসংগতির বিষয়ও উঠে আসে।

তিনি তাঁর নির্বাচনের সময়সহ বিভিন্ন সময়ে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সাংবাদিকের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অতিতের ন্যায় ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর. সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমরান ফয়সল, সদস্য শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বক্কর ও সাংবাদিক এম এ মালেক।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com