November 4, 2026, 1:19 pm

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে বিএনপি নেতা মাহবুব আহমদ চৌধুরীর মতবিনিময়

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে বিএনপি নেতা মাহবুব আহমদ চৌধুরীর মতবিনিময়

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে বিএনপি নেতা মাহবুব আহমদ চৌধুরীর মতবিনিময়

বিগত সরকার সংবাদপত্রকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলো : মাহবুব আহমদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মাহবুব আহমদ চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট সরকার সংবাদপত্র ও সাংবাদিকতাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলো। তারা যেভাবে বলে দিতো সেভাবে নিউজ হতো। এজন্য সাংবাদিক তথা গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা হারিয়ে গিয়েছিলো। তিনি বলেন, আমি বিশ্বাস করি গত ৫ আগষ্ট ঐতিহাসিক পট পরিবর্তনের মাধ্যমে সাংবিাদিকরা স্বাধীন ভাবে কাজ করতে পারছেন। এই সুযোগে সাংবাদিকরা গণমানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে আশাবাদী।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, আমি আপনাদেরই একজন, প্রবাসে কিংবা যেখানেই থাকি না কেনো মনটা এই জন্মভূমি তথা আপনাদের মাঝেই পড়ে থাকে। আগামীতেও আপনাদের একজন সহযাত্রী হিসেবে গন্য করবেন বলে আমি বিশ্বাস করি।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী। মাহবুব আহমদ চৌধুরীর পরিচিতি তুলে ধরেন ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী। মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আহমদ তালুকদার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল, সদস্য হাবিবা আক্তার, নারীনেত্রী আছমা বেগম, সমাজকর্মী রিদওয়ান আহমদ, সমাজকর্মী আলী আহমদ, সংবাদকর্মী দেলওয়ার হোসেন মামুন প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com