November 4, 2026, 1:59 pm

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র
নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নিয়মিত সভা ৭ জুন রোববার বেলা আড়াইটায় নগরির স্টেশন রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলী’র পরিচালনায় অনুষ্ঠিত এতে সাংগঠনিক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
গৃহিত সিদ্ধান্তের মধ্যে রয়েছে, আগামী ১০ জুন থেকে ৩০ জুন তারিখের মধ্যে প্রেসক্লাবের নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে সাধারণ সদস্য ফরম বিক্রি ও জমা নেয়া হবে। এক্ষেত্রে দক্ষিণ সুরমার যেসকল সংবাদকর্মী দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সদস্য হতে আগ্রহী, তাদেরকে নির্ধারিত তারিখের মধ্যে প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয় থেকে নগদ ৫শ’ টাকা (অফেরতযোগ্য) ফি’ প্রদানপূর্বক ফরম সংগ্রহ ও তা পুরণ করে জমা দিতে পারবেন।
অপর এক প্রস্তাবে আগামী ২০ জুন থেকে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে সকল সদস্যকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানানো হয়।
এছাড়াও যে সকল সদস্যদের নিকট বকেয়া সদস্য চাঁদা রয়েছে, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে চাঁদা পরিশোধের তাগিদ দেয়া হয়।
সভায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়ছল, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর তালুকদার প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com