June 21, 2026, 4:12 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র মেরাজুন্নবী পালন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র মেরাজুন্নবী পালন

সিলেটের আলো:: দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (সা.)’র আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‌‘পবিত্র শবে মিরাজ হচ্ছে- আল্লাহ পাকের প্রিয়তম হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিশান মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ। আল্লাহ তাঁর প্রিয় হাবীবের শ্রেষ্ঠত্বম মর্যাদার- বহিঃপ্রকাশ একেক সময়ে একেক মাধ্যমে করেছেন। কখনো উনার বক্ষ মুবারক উন্মোচন করে, কখনো চল্লিশ বছর বয়স মুবারকে নবুওওয়াত প্রকাশ করে আবার কখনো মিরাজ শরীফ-এর মাধ্যমে মুবারক সাক্ষাৎ দানের মাধ্যমে।

বক্তারা বলেন, ‘মূলত প্রতিটি মুহূর্তে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আল্লাহ পাক উনার দায়িমী যিয়ারতে রয়েছেন; আসমানবাসী, যমীনবাসীকে বুঝানোর জন্য মিরাজ শরীফ আনুষ্ঠানিকতা মাত্র। অতএব, মহান দিবসে নিছক কোন আলোচনা কিংবা বাণী নয়, মিরাজ রজনীর চেতনা ধারণ করে হুযুরেপাক ছল্লাাল্লাহু আলাইহি ওয়া সালামের সুমহান আদর্শ অনুসরণ অনুকরণের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি পথ নিশ্চিত করি।’
সোমবার (২৮ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় চন্ডিপুলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক মোঃ ইমাদ উদ্দিন নাসিরী।
ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান চৌধুরী, জুমান আহমেদ, ক্লাব সদস্য মোঃ সানওয়ার আলী, এমদাদুর রহমান চৌধুরী জিয়া, ইসমাইল আলী টিপু, এমরান ফয়সল, সাদিকুর রহমান সোহেল, মোঃ আব্দুল আলীম প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com