September 19, 2026, 11:10 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

নিজস্ব সংবাদদাতাঃ  চলমান বন্যায় দক্ষিণ সুরমা উপজেলার অধিকাংশ এলাকার মানুষ আক্রান্ত হয়েছেন। পানিবন্দি এসব মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব। ক্লাব নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি মানুষকে সহযোগিতার অংশ হিসেবে শনিবার (২৫ জুন) দিনব্যাপী দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চারিকাটির চক গ্রামে রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন।
শনিবারের এই কার্যক্রমের সহযোগিতা করেছেন মের্সাস মা বাবা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ সামি।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল। সিলাম ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আহমদ আলী, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা ও সিলাম ইউনিয়ন যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জাহেদ আহমদ, আব্দুশ শহীদ প্রমুখ।
ক্লাবের নেতৃবৃন্দ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com