August 5, 2026, 5:38 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
দক্ষিণ সুরমা কদমতলীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটে

দক্ষিণ সুরমা কদমতলীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটে

নগরীর দক্ষিণ সুরমা কদমতলীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। জানা যায়, প্রবীণ শ্রমিক নেতা মো. হামিদ আহমদ কে একদল ছিনতাইকারী সিএনজি যোগে এসে মুখ ও চোখ বেধে জোরপূর্বকভাবে সিএনজি দিয়ে নিয়ে যায়। হামিদ আহমদের সাথে থাকা ৬ লক্ষ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে দক্ষিণ সুরমার আলমপুর কাবুল মিয়ার বাড়ি থেকে আলমপুর ফাঁড়ি এসআই জসিম উদ্দিন তাকে উদ্ধার করেন। জানা যায়, হামিদ আহমদ সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর উপ-পরিষদের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ট্রাক কেনাবেচার ব্যবসা করেন। এই সুবাধে ৬ লক্ষ টাকা নিয়ে ঢাকায় যাওয়ার পথে তিনি ছিনতাইর শিকার হন। অপহরণকারীরা হলেন কামরুল, আনোয়ার, দিলোয়ার, আক্কাস, সাহাবুদ্দিন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান হামিদ আহমদ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com