September 19, 2026, 8:41 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতি’র জরুরী সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতি’র জরুরী সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতি’র জরুরী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, সিলেটের দক্ষিণ সুরমা শাখা গত ১ মে বুধবার ‘মহান মে দিবস’ পালনকে উপলক্ষ্য করে হোটেল শ্রমিক ইউনিয়নের ব্যানারে কতিপয় দূর্বৃত্ত কর্তৃক নগরির বিভিন্নস্থানে অন্যায়ভাবে কিছুসংখ্যক হোটেল-রেস্তোরা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। গত ১০ মে শুক্রবার রাতে আহূত সমিতির জরুরী সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।
প্রস্তাবে ঘটনার পরপরই দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামীদের মধ্যে থেকে ২ জনকে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে অপর একজনকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়। কিন্তু প্রধান অভিযুক্তসহ ঘটনার সাথে জড়িত অন্য দূর্বৃত্তদের গ্রেফতার না করায় প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সংগঠনের শাখা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম, সহ-সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, শরীফ আহমদ ও হাজী আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আশরাফ, কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর, প্রচার সম্পাদক আব্দুল কাদির, নির্বাহী সদস্য টিপু আহমেদ, এমদাদ হোসেন, মুমিন আহমদ, আলী আহমদ, রুহেল আহমদ, সালাহ উদ্দিন, সোহেল মিয়া প্রমুখ। হন। সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com