September 19, 2026, 9:48 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
দিরাইয়ের মুন্নী হত্যাকারী ইয়াহিয়া সিলেটে আটক

দিরাইয়ের মুন্নী হত্যাকারী ইয়াহিয়া সিলেটে আটক

স্টাফ রিপোর্টার,.. সুনামগঞ্জের দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের  বিজ্ঞান বিভাগের ছাত্রী হুমায়রা আক্তার মুন্নী হত্যাকাণ্ডের ৫ দিন পর  হত্যাকারী ইয়াহিয়াকে  আটক করেছে আইন শৃংখলা বাহিনী।
বিস্বস্ত সুত্রে জানাযায়, বুধবার (২০ই ডিসেম্বর)দিবাগত  রাত প্রায় ২ ঘটিকার সময়  সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানার অন্তর্গত মাসুক বাজার নামক স্থানে অভিযান চালিয়ে দিরাইয়ের স্কুল ছাত্রী মুন্নীকে হত্যাকারী ঘাতক  ইয়াহিয়া  কে  আটক করেছে   আইন শৃংখলা বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে  পুলিশের একটি  দল এ অভিযান পরিচালনা করে লুঙ্গি পড়া অবস্হায় ইয়াহিয়াকে আটক করে । গ্রেফতারের পর মুন্নী হত্যাকারী ঘাতক ইয়াহিয়াকে রাতেই সুনামগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, বিগত শনিবার (১৬ ই ডিসেম্বর)  রাত ৮টার দিকে দিরাই পৌরসভার মাদানী মহল্লাস্থ বাসার দ্বিতীয় তলায় মুন্নীর লেখাপড়ার কক্ষে প্রবেশ করে ছুরিকাঘাতে খুন করে বখাটে প্রেমিক  ইয়াহিয়া সরদার (২২)। মুন্নীর চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার মা রাহেলা খাতুন মেয়েকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘাতক।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com