May 6, 2026, 7:22 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
দেশের স্বার্থে সব দল নির্বাচনে আসুক -নির্বাচন কমিশন

দেশের স্বার্থে সব দল নির্বাচনে আসুক -নির্বাচন কমিশন

সিলেটেরআলো সংবাদ:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন চায় দেশের স্বার্থে সব দল নির্বাচনে আসুক। বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নতুন সরকার বা নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন করে তাতেও বর্তমান কমিশনের কোনো আপত্তি নেই।

সোমবার (১৮ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সঙ্গে সংলাপে সিইসি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। অনুকূল পরিবেশ ও সমতল ভিত্তি তৈরি করতে চাই। একটি জবাবদিহিমূলক দায়িত্বশীল সংসদ দরকার।

সংলাপে ইসলামী ফ্রন্টের নেতারা বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। কমিশনকে শতভাগ নিরপেক্ষ আচরণ করার তাগিদ দেন তারা।

প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক ধারাবাহিক সংলাপ শুরু হয়েছে। আজ এরপর বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, খেলাফত মজলিস ও বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

 


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com