November 4, 2026, 2:09 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
নগরীর বড় বাজার থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নগরীর বড় বাজার থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সিলেটের আলো ডেস্ক : সিলেট নগরীর বড় বাজার এলাকা থেকে বুধবার সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র‌্যাব) এর সদস্যরা এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত -বিজয় কুমার রায়(৪৩) সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার সৈকত -৯ এর বাসিন্দা বিধু ভূষণ রায়ের ছেলে ।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে র‌্যার জানতে পারে বড় বাজার এলাকায় একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভ’ক্ত আসামী বিজয় কুমার রায় অবস্থান করছে। এর ভিত্তিতে একটি অভিযানিক দল রিকাবীবাজার এলাকা অভিযান চালালে আসামী ঢের পেয়ে পালানোর চেষ্টা করে। দলে সঙ্গীয় সদস্যরা পলায়নকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হন । আসামী ব্যাংক জালিয়োতিসহ বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব। আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com