November 4, 2026, 10:38 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
নগরীর রিকাবীবাজার এলাকা থেকে গাড়িসহ এক ছিনতাইকারীকে আটক করেছে কোতয়ালী থানাপুলিশ

নগরীর রিকাবীবাজার এলাকা থেকে গাড়িসহ এক ছিনতাইকারীকে আটক করেছে কোতয়ালী থানাপুলিশ

সিলেটের আলো::  নগরীর রিকাবীবাজার এলাকা থেকে গাড়িসহ এক ছিনতাইকারীকে আটক করেছে কোতয়ালী থানাপুলিশ। ২৩ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ১০ টায় জেলা স্টেডিয়ামের ১ নং গেইটের সামনে থেকে এই ছিনতাইকারীকে আটক করা হয়। আটক প্রাইভেট কারের নম্বর ঢাকা খ- ১১-০০৭০।আটককৃত গাড়ি ছিনতাইকারীর নাম হাবিবুর রহমান (২৭ ) । তিনি হবিগঞ্জের বালিয়াকান্দি গ্রামের আবদুল মোহিতের ছেলে। প্রাইভেট কারের মালিক রায়হান মিয়া। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন ছৈতন জালালপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, রাত সোয়া ৮ টায় নগরীর নয়াসড়ক এলাকায় গাড়ি মালিক রায়হানকে আসামী কতৃক ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন করে গাড়ি নিয়ে পালিয়ে গেলে তিনি বিষয়টি সিলেট কোতয়ালী থানায় অবগত করেন। অভিযোগের ২০ মিনিটের মধ্যেই কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিঞার নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ জেলা স্টেডিয়ামের ১ নং গেইটের সামনে থেকে গাড়িসহ ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com