September 20, 2026, 5:10 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
নগরীর সুরমা পয়েন্ট থেকে আব্দুল হালিম (৫২) নামের ওই ছিনতাইকারীকে গ্রেফতার

নগরীর সুরমা পয়েন্ট থেকে আব্দুল হালিম (৫২) নামের ওই ছিনতাইকারীকে গ্রেফতার

সিলেটের আলো:: এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে সিলেট আটক করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশ নগরীর সুরমা পয়েন্ট থেকে আব্দুল হালিম (৫২) নামের ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হালিম সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড় এলাকা থেকে এক লাখ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার মশিউর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। পরে জড়িতদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। সোমবার আব্দুল হালিমকে সুরমা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে নগরীর খারপাড়ায় ৬৯/১নং বাসায় বসবাস করছিলেন।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আব্দুল হালিম চিহ্নিত দুর্ধর্ষ ছিনতাইকারী। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com