September 19, 2026, 5:43 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
নন্দীগ্রামে শ্রমজীবীদের স্যালাইন ও পানি দিল পৌর আওয়ামী লীগ

নন্দীগ্রামে শ্রমজীবীদের স্যালাইন ও পানি দিল পৌর আওয়ামী লীগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে প্রচণ্ড তাপদাহে অস্বস্তিতে থাকা দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে পৌর আওয়ামী লীগ।পৌর এলাকার ওমরপুর বাসস্টান্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন।অসহনীয় গরমে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্নআয়ের মানুষ। কাঠফাটা রোদে তৃষ্ণা মেটাতে শিক্ষার্থী, পথচারিসহ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতারা।ওমরপুর বাসস্টান্ডে দুই শতাধিক খেটে-খাওয়া শ্রমজীবীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, পৌর আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন, রুবেল আহমেদ, আজমীর হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদ আলী, মৎস্যজীবী লীগ নেতা মাহবুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com