September 19, 2026, 7:04 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট সাকোয়া এলাকার শাখা বরাক নদীতে সর্দারপুর যুব সমাজের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকার আট‘টি নৌকা। প্রতিযোগিতায় এর আগে ৩য় রাউন্ডে পৃথক বাইচে ৪ টি নৌকার দৌড় সমান (ড্র) হওয়ায় শনিবার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালের পূর্বে চারটি নৌকা- নবীগঞ্জের হালিতলা, বানিয়াচঙ্গের বাগহাতা, আজমিরিগঞ্জের জিলুয়া ও জগন্নাতপুরের গুতগাঁও‘র নৌকার মধ্যে ৩য় রাউন্ডের দৌড় শেষে বিজয়ী দুটি নৌকার ফাইনাল দৌড় অনুষ্ঠিত হয়। ফাইনালে লড়ে বানিয়াচঙ্গের বাগহাতা নৌকা ও নবীগঞ্জের হালিতলা।

চ্যাম্পিয়ন হয় বানিয়াচঙ্গের বাগহাতা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির প্রাথমিক যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি রাসেলুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খাঁন, থানার ওসি আতাউর রহমান, পৌরসভারও আওয়ামীলীগ নেতা প্যানেল মেয়র এটিএম সালাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, কাউন্সিলর আব্দুস সালাম, জাকির হোসেন, কাগাপাশা ইউপির চেয়ারম্যান এরশ^াদ আলী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না ।
এদিকে নৌকা বাইচ দেখতে দুপুরের পর থেকেই নদীর পাদদেশে বিভিন্ন এলাকার শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ জমায়েত হতে থাকেন। প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে নদীর দু’পাড়ে ঢল নামে হাজারো মানুষের । প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকার মাঝিরা কখনো একদল আরেক দলকে পেছনে ফেলে আগে ওঠে। আবার পেছনে পড়ে। এসময় নদীর দু’পাড়ে দাঁড়ানো হাজার হাজার দর্শক¯্রােত তীব্র করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদান করেন। অনেকে আবার স্বপরিবারে নৌকা ভ্রমন করে এসে দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। ফাইনালে ১ম বিজয়ী নৌকা পায় একটি ঘোড়া, ২য় পুরুস্কার টিভি, ৩য় পুরুস্কার ছাগল দেওয়া হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com