June 21, 2026, 3:56 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি অনুমোদন: সভাপতি মিজান, সেক্রেটারি ফাহাদ

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি অনুমোদন: সভাপতি মিজান, সেক্রেটারি ফাহাদ

সিলেটের আলো :: রানিং সিলেট ডটকম’র সম্পাদক মিজান মোহাম্মদকে সভাপতি ও আজকের সিলেট এর প্রতিনিধি ফাহাদ আহমদকে সাধারণ সম্পাদক করে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি অনুমোদন করেছে জাতীয় অনলাইন প্রেসক্লাব।

জাতীয় অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমুনুর জামান রনি স্বাক্ষরিত কমিটির অনুমোদনের কপি শুক্রবার (১১ মার্চ) সিলেট বিভাগীয় সমন্বয়ক এম সাইফুর রহমান তালুকদারের কাছ থেকে গ্রহন করেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মিজান মোহাম্মদ।

কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ-সভাপতি – ক্বারী আব্দুল কাইয়ুম (অগ্নিশিখা), সহ-সভাপতি – সেলিম উদ্দিন (দেশের কন্ঠ), যুগ্ন সাধারণ সম্পাদক – মো: জসিম উদ্দিন (হবিগঞ্জ পোস্ট), সাংগঠনিক সম্পাদক – আফজাল হোসাইন (প্রতিদিনের সিলেট), অর্থ সম্পাদক – এম এ রহিম (সিলেট দর্পণ), দপ্তর ও প্রচার সম্পাদক – মো: মানজার শিকদার (হবিগঞ্জের মুখ), মহিলা বিষয়ক সম্পাদক – তাম্মি বেগম (ক্রিয়েটিভ নিউজ), কার্যকরী সদস্যরা হলেন- মো: বুলবুল আহমেদ (চ্যানেল এস), আশরাফুল ইসলাম (প্রভাকর), মো: আব্দুল মুহিত (এই বাংলা), বদরুল ইসলাম (সকালের শিরোনাম), সৈয়দ নাজমুল আলম (সিলেট ভূমি), এহিয়া আহমেদ (প্রাইভেট ডিটেকটিভ), সৈয়দ জুনাব আলী (হলি সিলেট), শেখ মো: জসিম উদ্দিন (সময়ের সংবাদ)।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারী নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করে অনুমোদনের জন্য জাতীয় অনলাইন প্রেসক্লাবে পাঠানো হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে এই কমিটি অনুমোদন দেয়া হলো।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com