June 22, 2026, 12:15 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্র জমিয়ত নেতাকর্মীরা

নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্র জমিয়ত নেতাকর্মীরা

সিলেটের আলো:: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্র জমিয়ত নেতাকর্মীরা। ভারতে ‘মুসলিম বিরোধী’ নাগরিকত্ব আইন সিএএ’র প্রতিবাদ করায় দেশটির রাজধানীতে সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে মোদির কুশপুত্তলিকা দাহ করে তারা।

বৃহস্পতিবার বিকেলে নগরীর বন্দরবাজার দলীয় অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।

জেলা ছাত্র জমিয়তের সভাপতি মো. ফরহাদ আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুকমান হাকিমের পরিচালনায় মিছিল সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম ক্বাসেমী, জেলার প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, অর্থ সম্পাদক মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী, মাওলানা সদরুল আমিন, মাওলানা কবির আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আখতারুজ্জামান, মো. রুহুল আমিন নগরী, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, জেলার সহ সভাপতি হাফিজ ফয়েজ উদ্দিন, যুগ্ম সম্পাদক এহিয়া হামিদী, মাহদি হাসান মিনহাজ, মাওলানা কাওছার আহমদ, নুমান সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, মাসরুর আহমদ, আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা হুসাইন আহমদ, আব্দুল হাই আল হাদী, কবি মীম সুফিয়ান, মিসবাহ উদ্দিন রুকন, আব্দুল মজিদ আল হুসাইন, কামরুল ইসলাম প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com