September 19, 2026, 9:59 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
নোয়াখালীতে কুপিয়ে ও গুলি করে ২ যুবককে হত্যা

নোয়াখালীতে কুপিয়ে ও গুলি করে ২ যুবককে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গুলি ও কুপিয়ে দুই যুবককে হত্যা করেছেন দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের ৪ নং ওয়ার্ড ভিআইপি সড়কের আবদুল চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূর্ব একলাশপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে রবিন (১৮) ও সোলেমানের ছেলে মোহাম্মদ আলী (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ভিআইপি সড়কের পাশ থেকে হঠাৎ কয়েকটি গুলি শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর সেখান থেকে ৫/৬ জন অজ্ঞাত যুবক দৌঁড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা চৌকিদার বাড়ির পুকুরে রবিন ও নিজঘরে মোহাম্মদ আলীর লাশ পান।

স্থানীয় বাসিন্দা আলি মিয়া জানান, ভোরে গুলির শব্দে ঘুম ভাঙার পর তিনি ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ক্ষতবিক্ষত দুটি লাশ দেখতে পোন।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, হত্যাকাণ্ডের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com