June 21, 2026, 5:14 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
নোয়াখালী নার্সিং ইনস্টিটিউট খাদ্যে বিষক্রিয়ায় ৩০ শিক্ষার্থী অসুস্থ

নোয়াখালী নার্সিং ইনস্টিটিউট খাদ্যে বিষক্রিয়ায় ৩০ শিক্ষার্থী অসুস্থ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটে খাবারে বিষক্রিয়ায় প্রথম বর্ষের ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার ভোরে তারা ডায়রিয়ায় আক্রান্ত হন। সকাল সাড়ে ১০টা নাগাদ অসুস্থ ২৭ জন ছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যের বিষক্রিয়ায় তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে চিকিৎসকেরা ধারণা করছেন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- দিলরুবা, সুমী, মুন্নী, তামান্না, মেরী নাজমীন, সুমীসহ ৩০জন। এদের প্রত্যেকের বয়স ১৯ বছর।

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিক্ষার্থীর জানান, মঙ্গলবার রাতে নার্সিং ইনস্টিটিউটে হোস্টেলের ডাইনিংয়ে খাবার খেয়ে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর পেট ব্যাথা ও বমি শুরু হয়। বুধবার সকাল ১০টা নাগাদ অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। পরে অসুস্থ অবস্থায় ২৭ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আজিম বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ছাত্রীরা। আক্রান্ত ছাত্রীদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের প্রধান বেবি সুলতানা জানান, বুধবার ভোরে ইনস্টিটিউটে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর পেট ব্যাথা ও বমি শুরু হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি খেয়ে তারা অসুস্থ হয়েছে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com