September 19, 2026, 4:59 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
পদচ্যুত হলেন ট্রাম্পের গণমাধ্যম প্রধান অ্যান্থনি স্কারামুচি

পদচ্যুত হলেন ট্রাম্পের গণমাধ্যম প্রধান অ্যান্থনি স্কারামুচি

অনলাইন ডেস্ক : হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালকের দায়িত্ব পাওয়ার মাত্র ১০ দিনেরও কম সময়েই অ্যান্থনি স্কারামুচিকে মধ্যে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে, গত শুক্রবারই কাজে যোগ দেয়ার পর সাবেক আর্থিক ব্যবস্থাপক স্কারামুচি একজন সাংবাদিককে টেলিফোনে তার সহকর্মীদের সম্পর্কে অশ্লীল ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন।

অ্যান্থনি স্কারামুচির নিয়োগকে কেন্দ্র করে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ রায়ান্স প্রিবাস এবং মুখপাত্র শন স্পাইসার দুজনেই পদত্যাগ করেন।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ট্রাম্পের নতুন চিফ অফ স্টাফ জন কেলি স্কারামুচিকে সরিয়ে দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউজ থেকে মাত্র তিনটি বাক্যে একটি বিবৃতি দেয়া হয়েছে যে ‘অ্যান্থনি স্কারামুচি যোগাযোগ পরিচালক হিসেবে তার পদ থেকে সরে যাচ্ছেন’।
স্কারামুচি মনে করেছেন যে চিফ অফ স্টাফ জন কেলিকে তার নিজের টিম গঠনের সুযোগ দেয়া উচিৎ। আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। বিবিসি অবলম্বণে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com