September 20, 2026, 5:08 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
পল্লীবন্ধু এরশাদের দ্বিতীয় বাড়িতে কোনো দালালদের ঠাঁই দেওয়া হবেনা

পল্লীবন্ধু এরশাদের দ্বিতীয় বাড়িতে কোনো দালালদের ঠাঁই দেওয়া হবেনা

সিলেটের আলো:: জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে অযোগ্য প্রেসিডিয়াম তাজ রহমান ও সিলেট বিভাগের দায়িত্বে সদ্য বি এনপি থেকে যোগদানকারী সাইফুদ্দিন খালেদকে পদায়িত করায় বিষ্ময় প্রকাশ করেছেন সিলেটের সাবেক জাতীয় ছাত্র সমাজ নেতৃবৃন্দ।

সিলেট বিভাগের মাটি ও মানুষের নেতা আতিকুর রহান আতিক, চেয়ারম্যান উসমান আলী ও জাকির হোসেনের কর্মীর চেয়ে ও নিম্ন স্তরের অচেনা লোকদের কেন্দ্রের এসকল পদে পদায়িত করায় সিলেট বিভাগে জাপার রাজনীতি হুমকির মুখে বলে মন্তব্য করেন সাবেক এই নেতারা। এমতাবস্থায় সাবেক ছাত্রনেতারা বসে থাকতে পারে না।

পল্লীবন্ধু এরশাদের দ্বিতীয় বাড়িতে কোনো দালালদের ঠাঁই দেওয়া হবেনা। তাজ রহমান জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসন থেকে ৫০০ ভোট পায়নি। জেলা জাতীয় পার্টির কেউ তাকে মেনে নিচ্ছে না। এমতাবস্থায় তাকে প্রেসিডিয়াম করায় দলের তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ।

জি এম কাদের সাহেবকে কেন্দ্রের কিছু দালালরা বিপদগামী করার হীন ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় ছাত্র সমাজের সাবেক ছাত্রনেতৃবৃন্দ সোমবার রাতে শহরতলীর দক্ষিণ সুরমার চিংড়ি রেষ্টুরেন্টে এক জরুরি সভায় মিলিত হয়ে এ কথা গুলো তুলে ধরে দালালদের সিলেটের মাটিতে অবাঞ্চিত ঘোষণা করেন। আগামীতে সাবেক ছাত্রনেতৃবৃন্দ চলামান ছাত্র সমাজের নেতৃবৃন্দসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও এরশাদ প্রেমিক জনতা নিয়ে সিলেটের পবিত্র মাটিতে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দেন।

সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি মুজিবুর রহমান ডালিম, সাবেক সভাপতি তাজ উদ্দিন আহমেদ এপ্লু,সাবেক সভাপতি বেলাল আহমেদ, কেন্দ্রীয় সদস্য সাদিকুর রহমান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, মহানগর সাধারণ সম্পাদক জাকির হোসেন,জেলা সদস্য সাজ্জাদুর রহমান প্রমুখ ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com