September 20, 2026, 12:28 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
পাত্র-পাত্রী বাজার

পাত্র-পাত্রী বাজার

পাত্র-পাত্রীর বাজার

সিলেটের আলো::  বিশ্বজুড়ে কতো ধরনের বাজারই তো দেখতে পাওয়া যায়। কিন্তু চীনের সাংহাইয়ের বাজারটি কিছুটা ব্যতিক্রমীই বটে। বাজারটির পণ্য হলো বিয়ের পাত্র-পাত্রী। শহরটির একটি পার্কে প্রতি সপ্তাহান্তেই বসে এই আজব বাজার।

পাত্র-পাত্রী খোঁজার জন্য দূরদূরান্ত থেকে বাজারটিতে এসে ভিড় করেন ছেলে-মেয়েদের অভিভাবকরা। বিয়ের এই আজব বাজার সম্পর্কে পার্কে আগত একজন বলেন, পাত্র-পাত্রী খোঁজার জন্য এটা অবশ্যই একটা ভালো জায়গা। সবকিছু ঠিকঠাক মতো হলে এই বাজার নিয়ে কারও সমস্যার কিছু নেই।

চীনে সাধারণত বয়স ৩০ পেরোনোর আগেই সবাই বিয়ে করবে বলে আশা করা হয়। কেউ ৩০ বছর পেরিয়ে যাওয়ার পরেও অবিবাহিত থাকলে তাঁকে তাচ্ছিল্যের চোখে দেখা হয় দেশটিতে। কিন্তু ছেলে বা মেয়ের জন্য সঙ্গী খুঁজে পাওয়া সহজ কাজ নয়।

স্থানীয় একজন অভিভাবক বলেন, ‘আমার ভাইপো ভালো চাকরি করে, মাসে পাঁচ হাজার ইউয়ান বেতন পায় সে। কিন্তু মেয়ের পরিবার এমন ছেলে চায় যার বেতন দশ হাজার ইউয়ানের বেশি।’

সাংহাইয়ের বিয়ের বাজারে বিজ্ঞাপনও দেওয়া হয়। সেখানে পাত্র-পাত্রীর জন্মসাল, উচ্চতা ও বেতনের মতো তথ্যগুলো বিস্তারিতভাবে থাকে।

মজার ব্যাপার হলো, বাজারে যাদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়, তারা অনেকেই হয়তো জানেই না যে তাদের জন্য এভাবে সঙ্গী খোঁজা হচ্ছে। এই বাজার নিয়ে তাই কিছুটা বিতর্কও রয়েছে। কিন্তু বাবা-মা যেকোনো উপায়েই সন্তানদের মঙ্গল আশা করেন। ছেলে-মেয়ের জন্য যোগ্য সঙ্গী খুঁজে পেতে তাদের চেষ্টার কোনো কমতি থাকে না। তাই পাত্র-পাত্রীর এই আজব বাজারটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাংহাইয়ের অধিকাংশ মানুষ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com