September 19, 2026, 5:32 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

হেলাল,আহমদ::সিলেটেরআলো,,পাবনায় সুজানগরের চর-চীনাখড়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২০ ব্যক্তির আহতের খবর পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে সিরাজগঞ্জ থেকে সাদ্দাম পরিবহনের অপর একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। চীনাখড়া নামক স্থানে পৌঁছালে বাস দু’টির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার ও নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।  এর মধ্যে নিহত তিন ব্যক্তির নাম জানা গেছে। তারা হচ্ছেন, শ্যামলী পরিবহনের হেলপার মিন্টু (৩০), অপর দুইজন বাসটির যাত্রী নিতেন্দ্রনাথ সরকার (৪৬) ও আইনুদ্দীন (৬০)।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com