September 19, 2026, 9:47 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
পাবনা জেলায় চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে কারাগারে

পাবনা জেলায় চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে কারাগারে

পাঠানো হয়েছে।

বুধবার বেলা ১ টায় শিরহান শরীফ তমালকে জামিনের জন্য পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে আমলি আদালতের হাকিম রেজাউল করিম জামিনের আবেদন বাতিল করে তমালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী আসামীদের গ্রেফতার করা হয়েছে। গত ২৯ নভেম্বর ঈশ্বরদী উপজেলার অদূরে চরসাহাপুর রূপপুর প্রকল্পের সাইট অফিসের সামনে এক আওয়ামী লীগ নেতার (রবিউল আলম বুদু) সমর্থকদের ওপর হামলার ছবি তুলতে গেলে পাবনার চার সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।

হামলায় আহত সাংবাদিকেরা হলেন- বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ (৩৮), এটিএন নিউজের রিজভি রাইসুল জয় (৩২), ডিবিসি টিভির পার্থ হাসান (৩০) ও ক্যামেরাম্যান মিলন মাহমুদ (৩০)।

আহত ব্যক্তিদের পক্ষ থেকে এ ঘটনায় ঈশ্বরদী থানায় পরদিন একটি মামলা করা হয়। মামলায় শিরহান শরীফ তমাল ও দলের সাধারণ সম্পাদক রাজিব সরকারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামী করা হয়। মামলার বাদী ডিবিসির পাবনা প্রতিনিধি পার্থ হাসান।

সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পাবনার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিক্ষোভ, মানববন্ধন ও পথসভা করে। এসব কর্মসূচি থেকে আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com