September 19, 2026, 8:15 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
পুঠিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

পুঠিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত ওই স্কুল ছাত্রের নাম আশিকুজ্জামান আশিক (১৬) সে উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিড়া মধ্যপাড়া গ্রামের আরিফুজ্জামানের ছেলে। সে জামিড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভোকেশনাল বিভাগের ৯ ম শ্রেনীর ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সায়েদুর রহমান ভূইয়া। ওসি জানান, শুক্রবার সন্ধার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিড়া মধ্যপাড়া গ্রামের স্কুল পড়ুয়া ওই ছেলের সাথে তার পরিবারের মনোমালিন্য হয়। পরে পরিবারের সাথে অভিমান করে দিঘলকান্দি মোল্লাপাড়া নামক স্থানে রেল লাইনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস নামের চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ট্রেনের নিচে চাপা পড়ে ওই স্কুল ছাত্রের শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারের কাছে খবর দেয়। এব্যপারে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলেও জানান ওসি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com