June 21, 2026, 10:58 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন পেশাদার গরুচুর আব্দুল হান্নানের পিতা

পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন পেশাদার গরুচুর আব্দুল হান্নানের পিতা

গোয়াইনঘাট প্রতিনিধি : গরু চুরের পক্ষে মামলা নিতে গোয়াইনঘাট থানা পুলিশের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন পেশাদার গরুচুর আব্দুল হান্নানের পিতা নুরুল ইসলাম। গরু চুর আব্দুল হান্নান (৩৫) উপজেলার গোয়াইন গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা বসবাস করে উপজেলার উত্তর লাবু গ্রামে।
জানা যায়, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার উত্তর লাবু গ্রামের নুরুল ইসলামের ছেলে পেশাদার গরুচুর আব্দুল হান্নান। গত ৩০শে মার্চ দিবাগত রাত ৩টার দিকে একই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে কৃষক নাজির আহমদের ঘরের মাটিতে গর্ত করে তার গোয়াল ঘরে প্রবেশ করে ৪টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময়ে হাতে নাতে ধরা পড়ে। এলাকায় মসজিদে মাইকিং করে গরুসহ আব্দুল হান্নানকে আটক করে। এ সময় এলাকার লোকজনের কাছে গরু চুরির বিষয়টি হান্নান স্বীকার করলে উত্তেজিত গ্রামবাসী গণধোলাই দেয় তাকে। পরে খবর পেয়ে স্থানিয় ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান গরু চুর আব্দুল হান্নানকে উদ্ধার করে থানা পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনার পর বাদি হয়ে থানায় মামলা করেন অসহায় গরিব কৃষক নাজির আহমদ। গোয়াইনঘাট থানার মামলা নং ০৫(৪)২০২০ ইং। উক্ত মামলায় গরু চুর আব্দুল হান্নানকে পুলিশ আটক করে আদালতে প্রেরণ করে। কিন্তু এ ঘটনার পর গণধোলাই খাওয়া গরু চুর আব্দুল হান্নানের পিতা নুরুল ইসলাম একটি মিথ্যা মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ করে গোয়াইনঘাট থানায়। পুলিশ তদন্ত করে তা মিথ্যা মিথ্যা তথ্য পাওয়ায় গরু চুর আব্দুল হান্নানের পক্ষে মামলা গ্রহণে অনিহা প্রকাশ করে।
সরেজমিন তদন্তকালে আব্দুল হান্নান একজন পেশাদার গরু চুর হিসাবে সত্যতা পায়। এ ঘটনার পর পুলিশের উপরে মামলা গ্রহণে চাপ প্রয়োগ করতে পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ করে আব্দুল হান্নানের পিতা নুরুল ইসলাম। কয়েক বছর আগে এই আব্দুল হান্নান থানা থেকে পুলিশ পিকাপের একটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করে পুলিশ
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, আব্দুল হান্নান একজন পেশাদার গরু চোর। তাই তার পক্ষে মামলা গ্রহন করা সম্ভব নয়। অপর দিকে যে কৃষকের গরু চুরি করতে হান্নান ধরা পড়ে তার অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ মামলা দায়ের করে, এবং আব্দুল হান্নানকে আটক করা হয়েছে, বর্তমানে সে ওসমানী হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধিন রয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com