November 4, 2026, 2:08 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ফেঞ্চুগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

ফেঞ্চুগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন মোঃ শহিদুল করিম খালেদ(৩৫) নামের এক স্কুল শিক্ষক। ৪ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় সিলেট-মৌলভীবাজর সড়কের কচুয়াবহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মোঃ শহিদুল করিম খালেদ ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র। তিনি বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাগরিবের নামাজ আদায় করতে কচুয়াবহর মসজিদে যাওয়ার পথে রাস্তা অতিক্রমকালে সিলেটগামী দ্রুতগামী একটি প্রাইভেট কার নং ঢাকা মেট্রো গ ১৩-৩৫৩২ শহিদুল করিম খালেদকে আঘাত করে। গুরুতর আহত খালেদকে ফেঞ্চুগঞ্জ বাজারস্থ একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপস্থিত জনতা প্রাইভেট কারটি আটক করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com