April 24, 2026, 6:37 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
বগুড়ায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির হস্তক্ষেপে গুজিয়ার দুই পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল: স্বস্তিতে শিক্ষার্থী-অভিভাবকরা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্র সুনামগঞ্জে বজ্রপাতে ৪ উপজেলার ৫ জনের মৃত্যু সময়ের ওপারে নামহীনতা—মানুষের প্রকৃত সম্পদ কোথায়? বগুড়ার মোকামতলা মুরাদপুর কেন্দ্রে সর্বোচ্চ ভোট, সম্মাননা গ্রহণ করলেন বিএনপি নেতা রোকন-উদ-দৌলা রুবেল বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে শফিক সভাপতি পল্লব সম্পাদক নির্বাচিত বগুড়ার মোকামতলায় হচ্ছে নতুন উপজেলা বৃষ্টির ছোঁয়ায় অপরূপ সাজে সিলেটের পর্যটনকেন্দ্র
বগুড়ায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়ায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় দিনের আলোতেই সংঘটিত হলো এক নৃশংস হত্যাকাণ্ড। গাক চক্ষু হাসপাতালের সামনে রকি নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রকি শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম নয়াপাড়া এলাকার বেল্লাল হোসেনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে প্রতিপক্ষের লোকজন হঠাৎ করে রকির ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলেও ততক্ষণে রকির মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসীর দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com