August 5, 2026, 7:44 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোলাম রব্বানী শিপন,বগুড়া : বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বাড়ির পাশে পুকুরে ডুবে ১ শিশুর মৃ/ত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকপুর প্রামানিক পাড়ায়। সে ওই গ্রামের আব্দুল লতিফ প্রামাণিক অরফে লিটনের পুত্র কাওছার মাহমুদ (১০) বলে জানা গেছে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টায় বাড়ির পাশে পুকুর পাড়ে কয়েকজন শিশুর সাথে একত্রে খেলছিল শিশু কাওছার মাহমুদ। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশে ওই পুকুরে পড়ে যায়। এসময় তার খেলার সাথীরা বাড়িতে গিয়ে কাওছার পানীতে পড়ার সংবাদ দেয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন পানিতে ঝাপ দিয়ে কাওছার কে খোঁজা খুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ ফাহিমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। শিশু কাওছার ছিল পরিবারের সবচেয়ে আদরের। হাসপাতাল থেকে তার মরদেহটি বাড়িতে নেয়া হয়েছে। শিশুটির আকষ্মিক মৃ/ত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com